,

নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত ৫০

নাসির নগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়াল নগর ইউনিয়নের কদমতলী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু'দল গ্রামবাসীর মাঝে ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ  প্রায় ৫০ আহত হয়।
ঘটনার বিবরনে জানা গেছে , ওই গ্রামের  ইট মিলের সর্দার হাছন আলীর ছেলে মোঃ এরশাদ মিয়ার কাছে একই গ্রামের শ্রমিক মোঃ সাদ্দাম মিয়া, দেলোয়ার মিয়া , ইব্রহিম মিয়া, রিটন মিয়া, আব্দুর রশিদ, শাকিল মিয়া মিলের তাদের শ্রমের ২০ হাজার টাকা পেত । 

১২ মে সোমবার সকাল ৮টায় তারা তাদের পাওনা টাকা চাইতে গেলে এরশাদ মিয়া ক্ষেপে গিয়ে তাদের উপর চড়াও হয় ।এ সময়ে উভয়ের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন  দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ।

সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ৪ ঘন্টাব্যপী সংঘর্ষে নারী পুরুষ সহ প্রায় ৫০ জন  আহত হয়েছে । আহতদের মাঝে মোঃ সোহেল মিয়া, মোঃ বোরহান মিয়া, সাবিনা বেগম, আলফিনা বেগম ,হাছন আলী , কালাম , জবান আলী, ছিদ্দিক মিয়া, মেরাজমিয়া, হানিফ মিয়া, সামসু মিয়া কে নাসিরনগর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে ।

মুমূর্ষ  জিয়াউর রহমান, এখলাছ মিয়া, দিলু মিয়া, জিলু মিয়া, সুমন মিয়া, রিটন মিয়া ও খায়েস মিয়া কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে ।

 

চাতলপাড় তদন্তকেন্দ্রের আই সি মোঃ জাহাঙ্গীর আলম জানান ,পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৩ রাউন্ড ফাঁকাগুলি ছুড়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত থানা কোন মামলা হয়নি বলে জানান থানা কর্তৃপক্ষ ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর