,

ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত শিল্পীবৃন্দের উদ্যোগে বশীর আহমেদ এর স্মরণে সংগীতানুষ্ঠান

BRAHMANBARIA PICTURE 1নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত সংগীত পরিচালক, শিল্পী, সুরকার বশীর আহমেদ-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত শিল্পীবৃন্দের উদ্যোগে সংগীতানুষ্ঠান হয়েছে। গত ১১ মে রোববার সন্ধ্যায় সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর সভা মেয়র মোঃ হেলাল উদ্দিন । প্রধান অতিথির বক্তব্যে পৌরসভা মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, সংগীতের অঙ্গনে শিল্পী বশীর আহমেদ যে অবদান রেখে গেছেন তা চির স্মরনীয় হয়ে থাকবে। আমাদের দেশের মৌলিক গান, ফেলে আসা দিনের জনপ্রিয় গান, গায়ক সহ শিল্পীদের স্মরনীয় করতে এমনই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট আব্দুস সামাদ , মুক্তিযোদ্ধা শেখ কুতুব হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু , সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, সংগীতানুরাগী ভ’ইয়া বিজনেস মিডিয়ার সত্বাধিকারী রফিক উদ্দিন ভ’ইয়া প্রমুখ।
বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ এর সংগীত পরিচালনায় এবং সাংবাদিক আল আমীন শাহীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে শিল্পী বশীর আহমেদ এর কণ্ঠের বিভিন্ন কালজয়ী গান পরিবেশন করেন শিল্পী ফিরোজ আহমেদ, সরকার ফরিদ আহমেদ,ফারুক আহমেদ পারুল,আনিসুল হক রিপন,মোঃ শাহজাহান,মুকুল চৌদুরী, সুব্রত সাহা, মোঃ কামাল হোসেন,মোজাম্মেল চৌধুরী, ছায়েদুল হক। যন্ত্রশিল্পী ছিলেন  সারেফিন,সুদীপ্ত সাহা মিঠু,মোঃ রুবেল,বাবুল মালাকার। অনুষ্ঠান শুরুতে শিল্পী বমীর আহমেদ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিটি দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শিল্পী সমাজের পক্ষে বক্তব্য রাখেন আনিছুল হক রিপন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ