সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন – ১৭ প্রার্থীর মধ্যে ৬জনই ‘স্বশিক্ষিত’

Upzila-electionআমিরজাদা চৌধুরী : আগামী ১৯ মে ব্রাহ্মণবাড়িয়ার নব-গঠিত বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচন। নব-গঠিত উপজেলার প্রথম নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন। প্রতিদ্বন্দ্বি ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩জনই হলফনামায় তাদের শিক্ষাগত যোগ্যতায় ‘স্বশিক্ষিত’ বলে উল্লেখ করেছেন। এ ছাড়া ১জন ভাইস চেয়ারম্যান এবং ২জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও হলফনামায় তাদের শিক্ষাগত যোগ্যতায় ‘স্বশিক্ষিত’ বলে উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা যায়।
হলফনামা থেকে জানা যায়, ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তানবীর ভূঞা এল.এল.বি, বিএনপি সমর্থিত মোঃ শরীফুল ইসলাম ব্যাচেলর অব ল (¯œাতক) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী রফিকুল ইসলাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস। চেয়ারম্যান পদে ‘স্বশিক্ষিত’ প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি সমর্থিত মোঃ ইমদাদুল হক, নির্দলীয় আব্দুল ছাত্তার এবং সাহিদ সিরাজী।
ভাইস চেয়ারম্যান  ৮ প্রার্থীর মধ্যে ১জন ‘স্বশিক্ষিত’ । এদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত বাবুল আখতার এস.এস.সি, বিএনপি সমর্থিত মোখলেছুর রহমান লিটন এইচ.এস.সি, বিএনপির বিদ্রোহী জহিরুল ইসলাম অষ্টম শ্রেণী, জাতীয় পার্টি সমর্থিত জাকারিয়া আহমেদ বি.কম, ওয়ার্কার্স পার্টি সমর্থিত দীপক চৌধুরী বাপ্পী ‘স্বশিক্ষিত’ নির্দলীয় প্রার্থী আলী নেওয়াজ ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন এন্ড সার্জারি, রেদুয়ানুল বারি সিরাজী দাওরায়ে হাদিস, সজরুল হক সুজন এইচ.এস.সি
মহিলা ভাইস ৩জন প্রার্থীর মধ্যে ২জনই ‘স্বশিক্ষিত’। এদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত ফয়জুন নাহার ও বিএনপি সমর্থিত সেলিনা আক্তার ‘স্বশিক্ষিত’। অপর নির্দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগম পঞ্চম শ্রেণী পাস।
প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী সাহিদ সিরাজী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী দীপক চৌধুরী বাপ্পী পেশায় সাংবাদিক বলে হলফনামায় উল্লেখ করেছেন।

Brahmanbaria Pic-01Brahmanbaria Pic-02Brahmanbaria Pic-03

Brahmanbaria Pic-04Brahmanbaria Pic-05Brahmanbaria Pic-06

Brahmanbaria Pic-07Brahmanbaria Pic-08-Brahmanbaria Pic-9

Brahmanbaria Pic-10

 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০