,

আওয়ামীলীগের উদ্যোগে চম্পকনগর স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভা

ডেস্ক রিপোর্ট ঃতিতুমীর কলেজের সাবেক ভিপি তিতাস পূর্বাঞ্চল থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিজয়নগর উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক জননেতা কুতুব উদ্দিন চৌধুরী সেলিম বলেছেন, এডভোকেট তানবীর ভূইয়াকে দোয়াতকলম প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানান। এই সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামীলীগের প্রার্থী তানবীর ভূইয়াকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। গতকাল বিকেলে চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর স্কুল এন্ড কলেজ মাঠে আওয়ামীলীগের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউ/পি আওয়ামীলীগের সভাপতি নুরধন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজমুল হোসেন, জেলা যুবলীগের সভাপতি এডভোকেট মাহবুব আলম খোকন, যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, বিজয়নগর আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক ভুঞা, সহ-সভাপতি ও চান্দুরা ইউপি চেয়ারম্যান শামীউল হক চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর মৃধা, সংগঠনিক সম্পাদক ও ইছাপুরা ইউ/পি চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, পত্তন ইউ/পি চেয়ারম্যান তাজুল ইসলাম, সিংগারবিল ইউ/পি সাবেক চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, বুধন্তী ইউ/পি সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুল ইসলাম, এডভোকেট লোকমান মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। উক্ত সভাটি পরিচালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাম্মেল হক। এদিকে গতকাল সকালে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তানবীর ভূঞা চম্পকনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগ অব্যাহত রাখেন।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন