,

মাথায় অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা ছিনতাই

aasssaasssaaরাজধানীর রাজারবাগ এলাকার টেলিকম ভবনের সামনে আজ শনিবার সকাল ১০টার দিকে এক ব্যক্তির মাথায় অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম গিয়াসউদ্দিন। তিনি খিলগাঁও এলাকার বিকাশের পরিবেশক।



ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।



ছিনতাইয়ের শিকার গিয়াসউদ্দিন প্রথম আলোকে জানান, সকাল পৌনে ১০টার দিকে খিলগাঁও এলাকা থেকে ২০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে চড়ে তিনি ব্র্যাক ব্যাংকের মতিঝিল শাখায় জমা দিতে যাচ্ছিলেন। রাজারবাগ টেলিকম ভবনের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে চড়ে আসা তিন যুবক তাঁর মোটরসাইকেলের গতি রোধ করেন। ওই যুবকেরা তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত ব্যাগে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির দিকে চলে যান। মোটরসাইকেলে তাঁর পেছনে বসা ছিল ভাতিজা রতন মিয়া। ছিনতাইকারীরা এ সময় তাঁর মাথায়ও অস্ত্র ঠেকায়।

এ ঘটনায় বাদী হয়ে গিয়াসউদ্দিন মতিঝিল থানায় ছিনতাইয়ের মামলা করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ