,

বিমান চলবে ঘণ্টায় ১৯ হাজার মাইল গতিতে!

কনকর্ডের চেয়েও দ্রুত গতির বাণিজ্যিক বিমান তৈরি করতে চান যুক্তরাজ্যের কোটিপতি ব্যবসায়ী ও উদ্যোক্তা স্যার রিচার্ড ব্রানসন। ওই বিমানটি ঘণ্টার ১৯ হাজার মাইল উড়বে। নিউইয়র্ক থেকে টোকিও এক ঘণ্টারও কম সময় লাগবে। আমাদের ভাবনার চেয়েও কম সময়ের মধ্যে এই প্রযুক্তি আসবে।

সম্প্রতি সিএনবিসি টিভিকে এ প্রত্যাশার কথা জানিয়েছেন ভার্জিন গ্রুপের প্রধান ব্রানসন। সিএনবিসি বরাতে ৭ মে ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ব্রানসন জানান, তাঁরা মহাকাশ পর্যটন প্রকল্পের কাজ চলছে। ওই কাজ শেষে হলেই সুপারসনিক বাণিজ্যিক বিমান নির্মাণের দিকে মনোযোগ দেবেন তিনি। তাঁর স্বপ্নের বিমান ঘণ্টার ১৯ হাজার মাইল বেগে উড়বে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মহাকাশ প্রকল্প শেষ করে আমরা সুপারসনিক বিমান নির্মাণ করব। কনকর্ড বিমানের চেয়েও ওই বিমান অনেকে অনেক বেশি দ্রুত বেগে চলবে।

বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বাণিজ্যিক বিমান ছিল কনকর্ড। নিউইয়র্ক ও লন্ডনের মধ্যে ওই বিমান চলাচল করত। প্রায় এক দশক আগে ব্রিটিশ এয়ার ওয়েজ ওই বিমানের চলাচল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে।

স্যার রিচার্ড জানান, কনকর্ডেও চেয়েও দ্রুত গতির বাণিজ্যিক বিমান তৈরি করতে চান তিনি। আর তিনি তাঁর জীবদ্দশাতেই তা করতে চান। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে নিউইয়র্ক থেকে টোকিও যেতে এক ঘণ্টারও কম সময় লাগবে। ঘণ্টায় ১৯ হাজার মাইল বেগে চলবে ওই বিমান।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ