,

নাসিরনগরে বোরো ধান ঘরে তুলতে কৃষাণ-কিষানীরা ব্যস্ত

dankataআকতার হোসেন ভূইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফসল ভাল হওয়ায় কৃষকরা খুশি হলেও উৎপাদন ব্যয়ের চেয়ে দাম কম থাকায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে। ইতিমধ্যে উপজেলার বাক-লঙ্গণ হাওরসহ বিভিন্ন হাওরে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। অপ্রত্যাশিত বৃষ্টির আশংকায় বোরো ধান কেটে ঘরে তোলার পাশাপাশি ধান মাড়াই ও বাছাই করে গোলাভর্তি করার জন্য কৃষাণ-কৃষাণিরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিন্তু ধান কাটার শ্রমিক স্বল্পতায় ও মজুরি বৃদ্ধির কারণে কৃষকরা দূভোর্গে পড়েছে। জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায়, সময়মত বৃষ্টি হওয়ায় কৃষকরা আশানূরূপ ফসল ঘরে তুলতে পারছে। তবে ধানের দাম কম,ধান কাটাঁর শ্রমিক সংকটসহ নানা কারণে আবাদি জমি থেকে উৎপাদন খরচ উঠে আসলেও এবার ব্রি-২৮ ধান আবাদ করে কৃষকরা তেমন লাভবান হয়নি।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রায় ১৬ হাজার ৩শ ৩০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। কৃষি অফিসের হিসাব মতে , উন্নত জাতের হাইব্রিড ধান ৪’শ হেক্টর জমিতে, উফশী ১৫ হাজার ৯শ ২৫ হেক্টর জমিতে ও স্থানীয় জাতের ধান ৫৫ হেক্টর জমিতে আবাদ করা হয়।্ ফলনও ভাল হয়েছে। কৃষকরা জানায় এবার ব্রি-২৮ জাতের ধান আবাদ করে ভাল ফলন হয়নি। চলতি বছরে ডিজেল,কীটনাশকসহ অন্যান্য জিনিসের দাম বেশী থাকায় গত বছরের চেয়ে উৎপাদন খরচও বেশী হয়েছে। তাছাড়া ধান কাটার শ্রমিক স্বল্পতায় ও মজুরি বৃদ্ধির কারণে তাদেরকে দূভোর্গে পড়তে হয়েছে। প্রতি মণ ধান উৎপাদন করতে প্রায় ৮’শ টাকা খরব হয়েছে। কিন্তু বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে গড়ে ৬’শ থেকে ৬৫০ টাকা। এদিকে মহাজন আর শ্রমিকের টাকা পরিশোধ করতে বাধ্য হয়েই কম দামে ধান বিক্রি করতে হচ্ছে কৃষকের । ফলে সাধারণ কৃষকরা বিপাকে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন জানান,কৃষক কৃষি বিভাগের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহন করার পাশাপাশি অনুকুল আবহাওয়া, স্বাভাবিক সেচ ব্যবস্থা, সারের পর্যাপ্ত সরবরাহ ও সুষম ব্যবহারের কারনে এবার বোরো ধানের আশাতীত ফলন হয়েছে।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন