,

২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : অর্থমন্ত্রী

Finance_Minister_Muhith_03_53179ডেস্ক রির্পোট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৫ তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত পাঁচ বছরে জাতীয় রাজস্ব আদায় হয়েছে ৩ শতাংশ। আগামী ৫ বছরে আমাদের রাজস্ব আদায়ের টার্গেট ৫ শতাংশ ।

অর্থমন্ত্রী বলেন, জাতীয় উৎপাদনে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে।

তিনি বলেন, তামাক স্বাস্থ্যহানি করে। বর্তমানে বিড়ি শিল্প বলতে কোন শিল্প নেই। সবই এখন সিগারেট হয়ে গেছে। তাই বিড়ি শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এম এ সামাদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।   


সামাজিক স্থিতিশীলতার জন্যই আমাদের সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সরকারের সকল স্তরের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি অন্যথায় কাঙ্খিত বিনিয়োগ হবে না বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি