,

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি’র সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

dakateপ্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি’র সভাপতি’র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ১৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

জানা যায়, উপজেলার চান্দুরা ইউনিয়নর বিএনপি’র সভাপতি আব্দুল হকের বাড়িতে রাত প্রায় আড়াইটার দিকে ১২/১৫ জনের মুখোশধারী ডাকাতদল গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতরা আব্দুল হকসহ বাড়ির অন্য সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে আধা ঘন্টার মধ্যে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকা, ল্যাপটপ, ৪ টি মোবাইল ফোন সেটসহ বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যায়। 
বুধবার সকালে চান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএম শামীমূল হক চৌধুরী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। 


বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী, ওসি( তদন্ত)সেলিম উদ্দিন, এসআই শাহলম ঘটনাস্থল পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ