,

বিতর্কিত উপাদান সরাবে কোকাকোলা, পেপসিকো

কোকাকোলা ও পেপসিকো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের পণ্য মাউন্টেন ডিউ, ফান্টা ও পাওয়ারেডসহ কিছু পানীয়তে ব্যবহূত বিতর্কিত একটি উপাদান ব্যবহার করা হবে না। ব্রমিনেটেড ভেজিটেবল অয়েল (বিভিও) নামের ওই উপাদান ছাড়াই তারা এসব পানীয় উত্পাদনের প্রক্রিয়া শুরু করেছে। গতকাল সোমবার প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।



এপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পেপসিকোর পানীয় গ্যাটোরেড এবং কোকাকোলার পাওয়ারেডে ব্রমিনেটেড ভ্যাজিটেবল অয়েল (বিভিও) ব্যবহার নিয়ে আপত্তি তোলে যুক্তরাষ্ট্রের মিসিসিপির এক কিশোরী। সারা কাভানাহ নামে ওই কিশোরী চেঞ্জ ডট অরগ (www.Change.org) নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে একটি পিটিশন (আবেদন) দাখিল করে। ওই পিটিশনের পর পেপসিকো ও কোকাকোলা কর্তৃপক্ষ উপাদানটি ব্যবহার না করার সিদ্ধান্ত জানায়।

পিটিশনে সারাহ কাভানাহ নামের ওই কিশোরী উল্লেখ করে, অদাহ্য পদার্থ হিসেবে বিভিও পরিচিত। জাপান ও ইউরোপীয় ইউনিয়নে এটির ব্যবহার নিষিদ্ধ।



জবাবে কোকাকোলা ও পেপসিকো বিভিওতে মানজনিত সমস্যা নেই বলে দাবি করে। প্রতিষ্ঠান দুটি জানায়, ফলের ফ্লেভারযুক্ত পানীয়তে বিভিও ব্যাপকহারে ব্যবহার করা হয়। তবে দুই লাখ ছয় হাজার ৬৫০ জন লোক পিটিশনের পক্ষে থাকায় প্রতিষ্ঠান দুটি ক্রেতাদের স্বার্থে তাদের পণ্য থেকে বিভিও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ