,

আখাউড়ায় নির্ধারিত স্থানে কর্মসূচী পালন করতে পারে নি বিএনপি

akhaura1প্রতিনিধি ॥ একই স্থানে পৌর যুবলীগ সমাবেশ ডাকায় পূর্ব নির্ধারিত স্থানে গণ অনশন কর্মসূচী পালন করতে পারেনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপি। সারাদেশে বিচার বহির্ভূত হত্যা, গুম, অপহরণ বন্ধ এবং খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার পৌর এলাকার সড়ক বাজারে একটি নির্মাণাধীন ভবনে এ অনশন কর্মসূচী পালন করা হয়। এর আগে সড়ক বাজার মোটরস্ট্যান্ডে এ কর্মসূচী পালনের ঘোষণা দেওয়া হয়। নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সড়ক বাজার মোটরস্ট্যান্ডে গণ অনশন কর্মসূচী পালনের লক্ষে শনিবার সকাল থেকে মাইকিং করে উপজেলা বিএনপি। দুপুরে পৌর যুবলীগের বরাত দিয়ে একই এলাকায় মে দিবস উপলক্ষে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। পরে উভয় দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর বিএনপি সড়ক বাজারে নির্মাণাধীন মার্কেটে গণ অনশন কর্মসূচী পালন করে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে