,

শাহজালালে ছয় কেজি সোনাসহ আটক ১

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি সোনার বারসহ আবদুর রাজ্জাক নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতিটি সোনার বারের ওজন এক কেজি করে।

আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে আটক করা হয়।



শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান, আবদুর রাজ্জাক কুয়ালালামপুর থেকে আজ দুপুর পৌনে ১২টায় ঢাকা এসে পৌঁছান। সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়। তাঁকে কাস্টমস গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত এক মাসে আবদুর রাজ্জাক বেশ কয়েকবার মালয়েশিয়ায় যাওয়া আসা করেছেন বলে জানান মঈনুল।

শুল্ক গোয়েন্দা বিভাগের দাবি, উদ্ধার করা এসব সোনার মূল্য তিন কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে