মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী সাইফুল উদ্ধার

saifulডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামকে (৪০) উদ্ধার কর‍া হয়েছে ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তাকে উদ্ধার করে র‌্যাব-৪ এর সদস্যরা।

র‌্যাবের মিডিয়া উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃতের স্ত্রী আফরীন সুলতানা জানান, অপহরণকারীরা সাইফুল ইসলামকে চোখ বাঁধা অবস্থায় নবীনগর স্মৃতিসৌধ এলাকায় ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন পুলিশ ও র‌্যাবকে খবর দিলে র‌্যাব-৪ এর সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে দোকানের ম্যানেজার আব্দুল হান্নানের কাছে অপহরণকারীরা মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।



এ ঘটনায় শুক্রবার সকালে অপহৃতের স্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাইফুল সানারপাড়ের সোনামিয়া মার্কেটের সামিয়া সুপার শপের মালিক। 

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন