,

ডুবে যাওয়ার আগে যা হয়েছিল ফেরিতে

‘মনে হচ্ছে টাইটানিক জাহাজে উঠেছি।’ হাসতে হাসতে বলেছিল এক কিশোর। পাশ থেকে তার বন্ধু বলে উঠেছিল, ‘মুঠোফোন কাজ করছে না? ইশ! ভিডিওটি যদি ফেসবুকে দেওয়া যেত।’

যখন উচ্ছল তরুণেরা এসব মজা করছিল তখন দক্ষিণ কোরিয়ার ফেরিটি এক পাশে কিছুটা কাত হয়ে গিয়েছিল। কিন্তু তারা কেউই ভাবতে পারেনি পরিণতি এত ভয়ংকর হবে। নিশ্চিন্ত মনে উচ্ছল তরুণেরা সে সময়েও ছিল গল্পে মুখর। ১৭ বছরের কিশোর পার্ক সু হেইন ভিডিওতে ধারণ করছিল সব। দক্ষিণ কোরিয়ার ফেরিতে ভ্রমণের সময় সব মজা, আনন্দ ভিডিওতে ধারণ করে রাখতে চেয়েছিল পার্ক। সে এখন দক্ষিণ কোরিয়ার ফেরিডুবিতে নিহত শিক্ষার্থীর তালিকায়। তার লাশের পাশে পড়েছিল মুঠোফোনটি। সেখানে ধারণ করা ভিডিওতে ছিল এসব দৃশ্য।

১৬ এপ্রিল সকাল আটটা ৫২ মিনিটের দিকে মুঠোফোনে ভিডিওটি ধারণ করা শুরু করে পার্ক সু হেইন। এর কিছুক্ষণ পরেই ফেরিটি বিপদের মুখে পড়ে। প্রথম দিকে কিছুই বুঝে উঠতে পারেনি শিক্ষার্থীরা। তখনো মজা করছিল তারা। একজন বলছিল, ‘মনে হচ্ছে এখনই আমার শেষ কথা বলার সময়।’ পরে যখন আতঙ্ক ছড়ায় তখনো মুঠোফোনে ভিডিওটি ধারণ করা হচ্ছিল। ভিডিওতে দেখা যায়, ফেরি ডোবার আগ মুহূর্তে আতঙ্কে ছোটাছুটি করছেন যাত্রীরা। লাউড স্পিকারে সবাইকে নিজ নিজ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়। এ সময় আতঙ্কিত এক শিক্ষার্থী বলে ওঠে, ‘ক্যাপ্টেন কোথায়? তিনি কী করছেন?’

একজন ছাত্র বলে, ‘আমার পা কাঁপছে।’ যাত্রীদের যখন লাইফ জ্যাকেট পরতে বলা হয় তখন আতঙ্কিত একজন বলে ওঠেন, ‘লাইফ জ্যাকেট পরব? তার মানে কী ফেরি ডুবে যাচ্ছে?’

ভিডিওটি দেখার পরে পার্কের বাবা সেটি তুলে দেন দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ডের কাছে। পরে ভিডিও ফুটেজটি দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়।

দক্ষিণ কোরিয়ার ডুবে যাওয়া ফেরির ৪৭৬ জন যাত্রীর মধ্যে ৩২৫ জনই ছিল একই স্কুলের শিক্ষার্থী। ছুটিতে তারা একটি দ্বীপে বেড়াতে যাচ্ছিল। আজ শুক্রবার সকালে সরকারি হিসাবে জানানো হয়, ফেরিডুবিতে ২২৫ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন ৭৭ জন।

এএফপি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ