,

ছিনতাইকারীদের হামলায় প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন শাহীনসহ আহত ৩ জন

Al-Aminপ্রতিনিধি : স্বশস্ত্র ছিনতাইকারীদের উপর্যুপুরি ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক নতুন মাত্রার প্রকাশক ও সম্পাদক আল আমিন শাহীনসহ ৩জন।

আশংকাজনক অবস্থায় আল আমিন শাহীনকে ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত মধ্যপাড়াস্থ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোর রাতে শহরের কালীবাড়ি মোড় গোকর্ণ সড়কের কাজীপাড়ার সরকারপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, রাতে তিনি এক সহকর্মীসহ তুর্ণা নিশিতা ট্রেনে ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় আসে। রিক্সাযোগে শহরের উত্তর পৈরতলা বাসায় যাবার সময় সরকারপাড়া এলাকায় ৫জনের মুখোশধারী সশস্ত্র ছিনতাইকারী তাদের রিক্সার গতিরোধ করে ছুরি, চাপাতি দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। এ সময় তার সাথে থাকা ল্যাপটপ, মোবাইল ছিনতাইকারীরা ছিনিয়ে নেয়। তিনি কাপালে ও হাতে মারাত্মক জখম প্রাপ্ত হয়। তার সঙ্গে থাকা সাংবাদিক নুরুল হুদা এবং উত্তরা পরিবহনের কর্মী শাহেদ মিয়াও আহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। তখন ছিনতাইকারীরা পালিয়ে যায়। 
আহত সাংবাদিক আল আমিন শাহীনকে সদর হাসপাতালে আনা হলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব তাকে দেখতে আসেন।

ছিনতাইকারীদের হামলা প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন শাহীন আহত হওয়ার পর তাকে হাসপাতালে দেখতে যান প্রেসক্লাস সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য শিহাব উদ্দিন বিপু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ. ফ. ম কাউসার এমরান, বাংলাভিশন প্রতিনিধি আশিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, সময় টেলিভিশনের ব্যুরো প্রতিবেদক ও দৈনিক দিনদর্পণ এর বার্তা সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ