বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন আর কেউ নিরাপদ নন: ফখরুল

অনলাইন ডেস্ক: বাংলাদেশে এখন আর কেউ নিরাপদ নন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ ও গুম-খুনের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। একই কারণে ৪ মে সকাল-সন্ধ্যা অনশন কর্মসূচি পালন করবে দলটি।



মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দিনদুপুরে প্রকাশ্যে একের পর এক খুন-গুম হচ্ছে। সর্বশেষ নারায়ণগঞ্জে পাঁচজনকে একসঙ্গে গুম করা হয়েছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করতে পারছে না।

মির্জা ফখরুল বলেন, দলীয় তথ্য অনুযায়ী এক বছরে তাঁদের দলের ২৭২ জন খুন ও ২৫ জনকে গুম করা হয়েছে। অপহরণের পর কারও লাশ পাওয়া গেছে, আবার কারও লাশই পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের দলীয় ক্যাডারের মতো কাজ করছে। তারা মানুষকে নিরাপত্তা না দিয়ে কেবল বিরোধী দলকে দমন ও নিপীড়ন করতে ব্যস্ত আছে।

মির্জা ফখরুল আরও বলেন, ভোটারবিহীন একতরফা নির্বাচন করে সরকার ক্ষমতায় আছে। আন্দোলনের মাধ্যমেই এদের পদত্যাগ করতে বাধ্য করতে হবে। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সারা দেশে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত