,

এক ছবিতে চল্লিশ পোশাকে মম!

অনলাইন প্রতিবেদক: লাক্স তারকা জাকিয়া বারী মম। দীর্ঘদিন ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের পর বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্রের কাজ নিয়ে। সম্প্রতি তিনি ‘প্রেম করব তোমার সাথে’ ছবির কাজ শেষ করেছেন। এখানে তাঁর সহ-অভিনেতা আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। এ ছাড়া শি‏হাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মম। ছবিটিতে নানা রঙের ৪০টি পোশাক পরবেন বলেই জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।





এ প্রসঙ্গে মম বলেন, ‘আমি ‘‘ছুঁয়ে দিলে মন’’ ছবির কাজ শুরু করব ৩ মে। এখানে আমার সহ-অভিনেতা আরেফিন শুভ। কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার লুনা আমার সব পোশাক ডিজাইন করেছেন। বিভিন্ন রঙের শাড়ি ও সালোয়ার-কামিজ মিলে আমি মোট ৪০টি পোশাক পরব এই ছবিতে।’





মম আরও বলেন, ‘পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রে সবুজ, হলুদ ও কমলা রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই ছবিতে সাধারণ, প্রাণবন্ত বাঙালি একজন মেয়ের চরিত্রে আমাকে দেখা যাবে। আমার চরিত্র দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার মতো করেই পোশাক নির্বাচন করা হয়েছে। এ ছাড়া পোশাকের সঙ্গে মিল রেখে আমি ১৫ জোড়া জুতা বাছাই করেছি। পাশাপাশি পোশাকের সঙ্গে মানানসই বিভিন্ন ডিজাইনের গয়নাও পরব।’





২০০৭ সালে হুমায়ূন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ উপন্যাস অবলম্বনে একই শিরোনামের ছবিতে প্রথম অভিনয় করেছিলেন মম। প্রথম ছবিতেই দারুণ প্রশংসিত হয় তাঁর অভিনয়। স্বীকৃতি হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ছোটপর্দায় নিয়মিত কাজ করলেও বড়পর্দায় অনুপস্থিত ছিলেন মম। দীর্ঘ সাত বছর বিরতির পর গত জানুয়ারি মাসে ‘প্রেম করব তোমার সাথে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় ফেরেন তিনি। ‘ছুঁয়ে দিলে মন’ তাঁর তৃতীয় চলচ্চিত্র।

এ জাতীয় আরও খবর

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড