,

এসেছে এইচপির নতুন আলট্রাবুক

সম্প্রতি দেশের বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের একটি হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুক। এইচপি এই আলট্রাবুকটিকে বলে ওয়ার্কস্টেশন জেডবুক। ১৪ ইঞ্চি মাপের এই আলট্রাবুকটিই বিশ্বের প্রথম ওয়ার্কস্টেশন আলট্রাবুক বলেই দাবি করেছে এইচপি।



দ্রুত প্রসেসিংয়ের সক্ষমতা ও উন্নত গ্রাফিকস এই আলট্রাবুকটির বিশেষ বৈশিষ্ট্য। বেশি কাজের চাপ নিতে পারে বলে এই আলট্রাবুকটিকে বলা হচ্ছে ওয়ার্কস্টেশন। উন্নত গ্রাফিকস ও অ্যানিমেশন তৈরির জন্য এই ওয়ার্কস্টেশনে রয়েছে এএমডি ফায়ার প্রো এম৪১০০ মডেলের গ্রাফিকস কার্ড। এতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন ৪৫০০ ইউ প্রসেসর, ৮ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৩২ গিগাবাইট এসএসডি, ৭৫০ গিগাবাইট হার্ডড্রাইভ, এইচডি ওয়েবক্যাম এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।



বাংলাদেশের বাজারে এইচপির এই আলট্রাবুকটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। এক বছরের বিক্রয়ত্বর সেবার প্রতিশ্রুতিতে এই ল্যাপটপটি এক লাখ ১২ হাজার টাকায় বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

পেশাদার গ্রাফিকস ডিজাইনার, অ্যানিমেশন ও গেমারদের জন্য বিশেষ উপযোগী এই আলট্রাবুকটি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি