,

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কমনওয়েলথ খুশি

535b8239b6c98-commonwealthনির্বাচনের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণ উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। তিনি বলেন, তাঁরা বাংলাদেশে আর কোনো ধরনের সহিংসতা দেখতে চান না।



গতকাল শুক্রবার লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে কমনওয়েলথ মহাসচিব এ কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে দুই দিনের সফরে রয়েছেন। খবর ইউএনবির।



কমলেশ শর্মা বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত জেনে ভালোই লাগছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচন সম্পর্কে কমনওয়েলথ মহাসচিবকে জানান। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।

মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কমনওয়েলথ মহাসচিব জানান, বাংলাদেশে তাঁরা আর কোনো ধরনের সহিংসতা, দুর্নীতি বা গোলযোগ দেখতে চান না। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন। কমনওয়েলথ মহাসচিব মন্ত্রীর কাছে বাংলাদেশ সফরের ব্যাপারে তাঁর আগ্রহের কথা জানান।



এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাউস অব লর্ডসে সরকারের হুইপ ও মুখপাত্র লর্ড তারিক আহমদের সঙ্গে দেখা করেন। জানুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনের কথা উল্লেখ করে লর্ড তারিক আহমদ বলেন, যুক্তরাজ্য বাংলাদেশকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে। তাঁরা চায় বাংলাদেশে গণতন্ত্রের ধারা বজায় থাকুক। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি