,

বিজয়নগরে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান

BBaria Mapবিজয়নগর উপজেলার বুল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। গত ১৭ই এপ্রিল রাতে কাল বৈশাখীর ঝড়ে বিদ্যালয়ের একটি টিনের ঘর বিধ্বস্ত হওয়ার পর থেকে বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা খোলা আকাশের নিচেই ক্লাস করছে। এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে একটি আধাপাকা টিনের ঘর ও ২টি টিনের ঘর রয়েছে। গত বৃহস্পতিবারের কাল বৈশাখীর ঝড়ে একটি টিনের ঘর বিধ্বস্ত হয়। ওই ঘরে সপ্তম ও নবম শ্রেণীর ক্লাস হতো। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ২০০১ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয় এবং ২০০৬ সালে বিদ্যালয়ে স্তর পরিবর্তন হয়। বিদ্যালয়ে বর্তমানে সাড়ে ৪শ’ শিক্ষার্থী এবং ১১জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী চম্পা বেগম বলেন, কাল বৈশাখীর ঝড়ে আমাদের বিদ্যালয়ের একটি টিনের ঘর বিধ্বস্ত হওয়ার পর থেকে আমরা খোলা আকাশের নিচে প্রচ- গরমের মধ্যে ক্লাস করছি। এ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগের কেউ বিদ্যালয় পরিদর্শন করেনি। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার রাতে কাল বৈশাখীর ঝড়ে বিদ্যালয়ের একটি টিনের ঘর বিধ্বস্ত হওয়ার পর থেকেই আমরা খোলা আকাশের নিচে ক্লাস নিতে বাধ্য হচ্ছি। বিষয়টি আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। এ পর্যন্ত কেউ বিদ্যালয় পরিদর্শনে আসেননি। এ ব্যাপারে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন বলেন, প্রধান শিক্ষক বিষয়টি আমাকে অবহিত করেছেন। আমি তাকে বিষয়টি প্রতিবেদন আকারে জমা দিতে বলেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি প্রধান শিক্ষককে ডেকে এনে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করব।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর