,

হামিদ মির গুলিবিদ্ধ

পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির দেশটির করাচিতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আজ শনিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়। হামিদ মির জিও টিভির নির্বাহী সম্পাদকের দায়িত্বে আছেন।

জিও টিভি জানায়, করাচির নাথা খান সেতুতে অজ্ঞাত অস্ত্রধারীরা হামিদের গাড়িতে হামলা চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিও টিভির সাংবাদিক আফজাল নাদিম দোগার বলেন, করাচি বিমানবন্দর থেকে জিও নিউজের কার্যালয়ে যাওয়ার পথে হামলার শিকার হন হামিদ।

করাচি বিমানবন্দর থানা থেকে কয়েক কিলোমিটার দূরে ওই সেতুতে দুটি মোটরসাইকেলে করে চারজন বন্দুকধারী হামিদের ওপর হামলা চালায়। বিষয়টি নিশ্চিত করে করাচি পুলিশের প্রধান শহীদ হায়াত বলেন, হামিদকে দুবার গুলি করা হয়েছে।

জিও নিউজের ইসলামাবাদ ব্যুরোর প্রধান রানা জাওয়াদ বলেন, হামলার পরপরই হামিদ ফোনে তাঁকে বিষয়টি জানান। বন্দুকধারীরা তাঁর (হামিদ) ওপর হামলার পরও গাড়িতে গুলি করতে থাকে।

জিও নিউজের সাংবাদিক ফাহিম সিদ্দিকী এক প্রতিবেদনে জানান, বিমানবন্দর থেকে ছয় কিলোমিটার দূরে কারসাজ এলাকায় বন্দুকধারীরা হামিদের ওপর হামলা চালায়।

হামলার শিকার গাড়িটির চালক জিও নিউজকে বলেন, একজন হামলাকারী হামিদকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল।

২০১২ সালের নভেম্বরে অল্প সময়ের জন্য গাড়ি রেখে চালকসহ বাইরে গেলে হামিদের গাড়িতে বিস্ফোরক রাখে দুর্বৃত্তরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে একটি ব্যাগ উদ্ধার করে, যাতে আধা কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য ছিল। পরে ওই বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে