শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবি আসাদ চৌধুরীকে সাহিত্য একাডেমির খান মোহাম্মদ ফারাবী স্মৃতি পুরস্কার প্রদান

কবি আসাদ চৌধুরী বলেছেন, খান মোহাম্মদ ফারাবী এদেশের সাধারণ মানুষের মুক্তির জন্য লড়েছেন। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি রাজীনতি করেছেন। তার রাজনীতিছিল শোষনহীন সমাজ গঠনের রাজনীতি। কিন্তু দু:খের বিষয় এই যে, ফারাবী তার লক্ষ্যে পৌছার আগেই অকালে মৃত্যুবরণ করেছেন। তিনি যে রাজনীতি করতেন যে রাজনীতির াদির্শ বাস্তবায়ন করতে পারলেই এদেশের ব্যাপক গণ মানুষের মুক্তি আসবে। তিনি আক্ষেপ করে আরোও বলেন, যে রাজনীতিবিদদের কাছে আজ রাজনীতি নেই, রাজনীতি চলে গেছে টাকাওয়ালাদের কাছে। টাকা দিয়ে রাজনীতি বিক্রি হচ্ছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। তিনি গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্ত্বরে সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের ৩য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে কবি আসাদ চৌধুরীকে সাহিত্য একাডেমির খান মোহাম্মদ ফারাবী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। সাহিত্য একাডেমির পরিচালক এডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা করেন লেখক ও প্রবীণ সাংবাদিক মুহাম্মদ মুসা, সাহিত্য একাডেমির পরিচালক মজিবুল বারী, দৈনিক সমতচবার্তার সম্পাদক মনজুরুল আলম, কবি ও প্রাবন্ধিক মহিবুর রহিম, রফিক উদ্দিন ভ’ঁইয়া, চড়াকার শাহাদাত বকত সাহেদ। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিশির। দিবস পরিচিতি পর্বে খান মোহাম্মদ ফারাবীর সংখীপ্ত জীবনী পাঠকরেন সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য তাসলিমা আক্তার রোমা। খান মোহাম্মদ ফারাবী স্মৃতিপুরস্কার প্রাপ্ত কবি আসাদ চ্যেধুরীর পরিচিতি পাঠ করেন সাহিত্য একাডেমির পরিচালক মানবন্ধন পাল। স্বরচিত কবিতা পাঠ করেন, সাইফুল ইসলাম, রফিকল ইসলাম। আবৃত্তি করেন নিজয় হাসান সোহেল ও অঞ্জন কোমার দাস। এর আগে সূচনা পর্বে সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া। পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তিতাস ললীতকলা একাডেমি ব্রাহ্মণবাড়িয়া। মেলা চলবে আগামী ৭ বৈশাখ পর্যন্ত। 

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ