,

পিন্টো ম্যান অব দ্য ম্যাচ!

একটি কুইজ। আপনার দৃষ্টিতে পরশু রাতে কোপা ডেলরের ফাইনালে ম্যাচ-সেরা কে? ঠোঁটের কোণে নিশ্চয়ই গ্যারেথ বেলের নামটা ঝুলে পড়েছে? অবশ্য কেউ কেউ বলবেন অ্যাঙ্গেল ডি মারিয়ার নাম। একদম ভুল! সঠিক উত্তর—হোসে পিন্টো। হুম, ঠিকই পড়েছেন। বার্সার গোলরক্ষকই ‘ম্যান অব দ্য ম্যাচ’! তাও আবার রিয়াল সমর্থকদের ভোটে!

স্পেনের জাতীয় টেলিভিশন ‘টিভিই’ ফাইনালের ম্যাচ-সেরা নির্বাচনে এক জরিপ চালায়। জরিপের ফল দেখে তো টিভি কর্তৃপক্ষের আক্কেলগুড়ুম! পিন্টো ভোট পেয়েছেন ৭৫ শতাংশ। রিয়াল-সমর্থকেরা সমানে ভোট দিয়েছেন পিন্টোকে। কিন্তু কেন? কারণটা পরিষ্কার, রিয়ালের জয়ের পেছনে পিন্টোর ‘ভূমিকা’ কোনো অংশে কম নয়। ১১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেওয়া ডি মারিয়ার গোলটিতে বার্সা গোলরক্ষক পিন্টোর ভূমিকা ‘অনবদ্য’!

অবশ্য পিন্টোর কাজকর্ম সম্পর্কে ভালোই ধারণা আছে ফুটবল-প্রেমীদের। বার্সেলোনার গোলরক্ষক যতটা না পারফরম্যান্সে, তার চেয়ে অদ্ভুত কাণ্ড-কীর্তির জন্যই বেশি পরিচিত। গোলরক্ষক হিসেবে তাঁর মানও প্রশ্নবিদ্ধ। প্রায়ই এমন কিছু করে বসেন, দল বিপদে পড়ে যায়। কিন্তু বার্সার করার কিছু নেই। ভিক্টর ভালদেসের চোটের কারণে পিন্টোর ওপর ভরসা করতেই হচ্ছে।

অদ্ভুত হলেও সত্য, ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো বেল পেয়েছেন মোটে ২০ শতাংশ ভোট। ম্যাচ-সেরা নির্বাচনে রসিক সমর্থককুলকে হতাশ করে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে টিভি কর্তৃপক্ষ শেষমেশ বেলকেই বেছে নিয়েছে। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা