,

ধোয়া তুলসী পাতায় ফেরিওয়ালা সজল

কোনো দোষই নেই তাঁর, তিনি একবারে ধোয়া তুলসীপাতা। এই তিনি ‘ধোয়া তুলসী পাতা’ নাটকে ফেরিওয়ালারা চরিত্রের অভিনেতা সজল।

এরমধ্যেই বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন সজল। এর আগে চোর, পুলিশ, পকেটমার থেকে শুরু করে নানারকম চরিত্রেই দেখা গেছে সজলকে। ধোয়া তুলসী পাতায় এবার তিনি ফেরিওয়ালার চরিত্রে অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করেছেন শবনম পারভিন। এখানে সজলের বিপরীতে অভিনয় করেছেন সুপার হেরোইন খ্যাত তারকা মিমো। নাটকটি শিগগিরই  একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে বলে সজল জানান। 

নাটক প্রসঙ্গে অভিনেতা সজল জানিয়েছেন, ‘নাটকে আসলেই আমি ধোয়া তুলসী পাতা, যার কোনো

দোষ খুঁজে পাওয়া যাবে না।’

শুটিং প্রসঙ্গে সজল আরও বলেন, ‘নাটকটির শুটিং এর সময় অনেক মজা হয়েছে। আশা করছি এ নাটক দর্শকদেরও ভালো লাগবে।’

নাটকের গল্পে ফেরিওয়ালা সজল ঘটনাচক্রে একটা বাড়িতে আটক হন। বাড়ির কাজের মেয়ের সঙ্গে সজলের প্রেম হয়। কিন্তু বাড়ির মালিকই যে ভিলেন! এভাবেই এগিয়েছে এ নাটকের গল্প।

এ জাতীয় আরও খবর

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ