,

বিজয়নগর প্রেস ক্লাব সভাপতিকে প্রাণনাশের হুমকি

Crimeব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিনের প্রতিনিধি আমিরজাদা চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গত সোমবার দুপুরে নাম-ঠিকানা গোপন রেখে একটি মোবাইল ফোনে তাকে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে আমিরজাদা চৌধুরী বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেছেন। (থানার ডায়েরি নং-৬০৩)। হুমকির ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে রয়েছেন আমিরজাদা চৌধুরী। বিজয়নগর থানায় করা ডায়েরি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেয়া পত্রে তিনি অভিযোগ করেন, গত সোমবার বাংলা নববর্ষ উপলক্ষে দুপুরে উপজেলার আমতলী বাজারে চৌধুরী প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত বিজয়নগর প্রেস ক্লাব কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য তিনি ও প্রেস ক্লাবের অন্য সদস্যরা প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ করার সময় আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে এক ব্যক্তি ০১৭১১-৩৪৪১২৭ নম্বরের মোবাইল ফোন থেকে তার মোবাইল নম্বর ০১৭২৯-৭৪১২৯৫-তে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে তার হাত-পা ভাঙাসহ প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি জিডির কথা স্বীকার করে বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্তক্রমে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি