,

এলিটার ‘অতঃপর’

এলিটার প্রথম গান রেকর্ড করা হয় ২০০৩ সালে। ব্ল্যাক ব্যান্ডের অবাক পৃথিবী অ্যালবামে ‘মিথ্যা’ শিরোনামের গানটিতে এলিটার সঙ্গে কণ্ঠ দেন জন। পরের বছর এলিটা নিজেই ‘রাগা’ নামের একটি ব্যান্ড গঠন করেন। এক বছরের মাথায় ব্যান্ডের নামের সঙ্গে মিল রেখে একটি অ্যালবামও প্রকাশ করেন। এরপর পড়াশোনার কারণে বেশির ভাগ সদস্য দেশের বাইরে চলে যাওয়ায় ব্যান্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিভিন্ন মিশ্র অ্যালবামে গান করার পাশাপাশি বছর দুয়েক আগে ‘এলিটা অ্যান্ড ফ্রেন্ডস’ নামের একটি দল নিয়ে গান শুরু করেন এলিটা।

এবার আসছে এলিটার প্রথম একক গানের অ্যালবাম। নাম অতঃপর। এলিটা বলেন, ‘অনেক বছর ধরে গান করছি। অনেকেরই সঙ্গে গান করেছি। বিভিন্ন শিল্পীর মিশ্র অ্যালবামে গান গেয়েছি। নাটক ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। কিন্তু এবারই প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে।’

অতঃপর অ্যালবামের গানগুলো নিয়ে এলিটা বলেন, ‘হালকা মেজাজের গান রেখেছি। অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের ব্যবহার করেছি বেশি। চমৎকার কিছু কথা আর সুরের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি।’

অতঃপর অ্যালবামের গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, অদিত, পলাশ, শাকের, সন্ধি প্রমুখ। অ্যালবামটি প্রকাশ করবে আজব রেকর্ডস।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর