,

নামের বানান বিভ্রাট নিয়ে বিরক্ত মিম

বিদ্যা সিনহা মিম ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ। ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মিম সাবলীল অভিনয় উপহার দিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু প্রায় সময়ই নামের বানান নিয়ে বিভ্রাটে পড়তে হয় বলেই জানিয়েছেন জনপ্রিয় এ তারকা অভিনেত্রী।

নাটক, বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি চলচ্চিত্রেও সুনাম কুড়িয়েছেন মিম। মিডিয়ায় কাজ শুরু করার পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে ভুল বানানে তাঁর নাম প্রকাশিত হচ্ছে। বিষয়টি তাঁর কাছে বেশ অস্বস্তিকর ও বিরক্তিকর বলেই জানিয়েছেন মিম।

এ প্রসঙ্গে প্রথম আলোকে মিম বলেন, ‘আমি শুরু থেকেই বলে এসেছি আমার নামের বানান ‘‘মীম’’ নয়, ‘‘মিম’’। কিন্তু তারপরও প্রায়ই ভুল বানানে আমার নাম প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। কেবল বাংলাতেই নয়, ইংরেজি বানানেও এ ভুলটা হচ্ছে। আমার ফেসবুক আইডি দেখলেই কিন্তু খুব সহজে এই বিভ্রান্তিটা দূর করা সম্ভব।’ 

মিম অভিনীত ‘জোনাকির আলো’ ছবিটি এখন প্রেক্ষাগৃহে চলছে। ছবিটির জন্য দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলেই জানিয়েছেন মিম। বর্তমানে ঈদের নাটকের কাজ এবং বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর