,

সাহিত্য একাডেমীর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

প্রতিনিধি // ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষকে বরণ করতে অন্যান্য বছরের ন্যায় এবারও ৭দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে সাহিত্য একাডেমী। গত সোমবার স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত মেলা উদ্বোধন করেন  জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম,  মোরশেদুল ইসলামের সহধর্মীনি মনিরা মোর্শেদ মুন্নি, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিশির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য কর্মী ও লেখক অ্যাডভোকেট লিটন দেব, মেলা উদযাপন কমিটির সদস্য সচিব এ.কে.এম শিবলী। অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাহিত্য একাডেমীর পরিচালক অধ্যাপক মানবর্দ্ধন পাল।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই