,

জাতীয় ক্রিকেট লিগ শেষ রাউন্ডেই শিরোপার নিষ্পত্তি

news-image

জাতীয় ক্রিকেট লিগের এবারের মৌসুমে শিরোপা জিতবে কে? অবস্থাদৃষ্টে ঢাকা বিভাগের সম্ভাবনা প্রবল হলেও দ্বিতীয় স্থানে থাকা রাজশাহীকে একেবারে দূরে ঠেলে দেওয়া যাচ্ছে না। ১১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ঢাকার চেয়ে ২২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রাজশাহীও (৮০ পয়েন্ট) আসরের সর্বশেষ রাউন্ডে বাজিমাত করতে পারে। তাই দেশের সবচেয়ে আদি এই প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতার এবারের আসরের শিরোপার নিষ্পত্তিতে অপেক্ষা করছে শেষ রাউন্ডের রোমাঞ্চ।


 ঢাকার চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে থাকা রাজশাহীর পক্ষে সম্ভাবনার কথা বলার যথেষ্ট কারণ আছে। লিগের পয়েন্ট বণ্টন পদ্ধতি অনুযায়ী যেকোনো দলই একটি রাউন্ড (অর্থাত্ একটি ম্যাচ) থেকে সর্বোচ্চ ২৫ পয়েন্ট সংগ্রহ করতে পারে। ইনিংসে এগিয়ে থাকা, বোনাস ইত্যাদির সুবিধা যদি রাজশাহী শেষ রাউন্ডে পুরোপুরি তুলে নিতে পারে, তাহলে তো তাদের পক্ষে ঢাকাকে টপকে যাওয়া খুবই সম্ভব!


রাজশাহীর সম্ভাবনা তৈরি হয়েছে অবশ্য ফিকশ্চারের কারণেই। শেষ রাউন্ডে যেখানে ঢাকা খেলবে তালিকায় তৃতীয় স্থানে থাকা শক্তিশালী খুলনা বিভাগের বিপক্ষে, সেখানে দারুণ ফর্মে থাকা রাজশাহীর খেলা পড়েছে নিচের দিকের দল ঢাকা মেট্রোর সঙ্গে।

এখন কেবল অপেক্ষা রাজশাহী এই সুযোগটা কাজে লাগাতে পারে কি না!

এ জাতীয় আরও খবর

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি