,

সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন

shahitto academy pic = 16-04-2014রিয়াসাদ আজিম : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী বলেছেন, আবহমান বাংলা ও বাঙালির প্রাণের উৎসব বৈশাখী উৎসব। নতুনের কেতন উড়িয়ে যে বৈশাখ আসে বাঙালির জীবনে তা আমাদের জীর্ণতা-মলিনতা ধুইয়ে দিয়ে সকলের প্রাণকে পবিত্র করে তোলে। সাহিত্য একাডেমি ২৮ বছর ধরে যে ঐতিহ্য লালন করে আসছে তা অতন্ত প্রশংসনীয়। তিনি গত মঙ্গলবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্ত্বরে সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
সাহিত্য একাডেমির উপদেষ্টা প্রফেসর মোখলেছুর রহমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদ এর সভাপতি এডভোকেট আখতার হোসেন সাঈদ, ৭২ এর সংবিধান পুনঃ প্রতিষ্ঠা কমিটির আহবায়ক এডভোকেট সৈয়দ জামাল। আলোচনা করেন, সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য এস.এম আলম হিরু, সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সদস্য বিষ্ণুপদ দেব। এর আগে সূচনা পর্বে আবৃত্তি পরিবেশন করেন সাহিত্য একাডেমির আবৃত্তি দল ও সঙ্গীত পরিবেশন করেন প্রতিশ্রুতি সঙ্গীতাঙ্গন ব্রাহ্মণবাড়িয়া। পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র নৃত্য ও গিটার বিভাগ, মুক্তিযোদ্ধা শিল্পীগোষ্ঠী ও ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংস্থ। মেলা চলবে আগামী ৭ বৈশাখ পর্যন্ত। 

 

এ জাতীয় আরও খবর

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ