,

মম-মিথিলা-মিমের বৈশাখী আয়োজন

পয়লা বৈশাখে বাঙালির প্রাণের উত্সবে ছোট-বড় সবাই একসঙ্গে মেতে ওঠেন। তারকারাও নিজেদের অন্যভাবে রাঙাতে চান এই দিনে। এবারের বৈশাখী আয়োজন নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় তিন অভিনেত্রী মিথিলা, মম ও মিম।

মিথিলা জনপ্রিয় মডেল ও অভিনেত্রী, তবে অভিনয়ের বাইরে এখন তাঁর ব্যস্ত সময় কাটছে একমাত্র মেয়ে আইরা তেহরীমকে নিয়ে। তাই এবারের পয়লা বৈশাখের তাঁর পুরো আয়োজনই মেয়েকে ঘিরে। বৈশাখ উপলক্ষে অনেকের কাছ থেকে বর্ণিল সব পোশাক উপহার পেয়েছে ছোট্ট আইরা। উপহার পাওয়া পোশাকগুলো মিথিলা পরাবেন তাঁর মেয়েকে। আর নিজে পরবেন হলুদ-লাল-সবুজ রঙে মিশ্রিত সুতি তাঁতের শাড়ি।

মিথিলা বলেন, ‘সকালে অনেক রোদ থাকবে। তাই বিকেলে সবাই মিলে ঘুরব।’ আর রান্না? নিজ হাতে ইলিশ মাছ রান্না করবেন বলে ভেবে রেখেছেন তিনি, পাশাপাশি পরিবারের সবার সঙ্গে বাইরে গিয়েও হরেক রকম মজার খাবার খাবেন বলেও ঠিক করে রেখেছেন।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মম। বর্তমানে রুপালি পর্দায় নিজেকে রাঙাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। কী করবেন পয়লা বৈশাখে—জানতে চাইলে তিনি বলেন, ‘পয়লা বৈশাখ আমার কাছে বিশেষ একটা দিন। কারণ পয়লা বৈশাখে বাঙালিরা প্রাণ খুলে আনন্দ করে। এটা আমি অনেক উপভোগ করি।’ এ বৈশাখের সন্ধ্যায় ঘুরতে বের হবেন এই অভিনয়শিল্পী। আর সাজ? তা হবে অনেক বর্ণিল। তবে পোশাক থেকে শুরু করে নিজেকে রাঙাতে কিছুটা হালকা রংই বেছে নেবেন তিনি। তাঁর পছন্দের রং হলুদ ও সাদা। এ দুটি রঙের মধ্য থেকে যেকোনো একটি রঙের শাড়ি পরবেন। আর চোখে থাকবে গাঢ় কাজল। দুই হাত ভরে পরবেন কাচের চুড়ি আর চুল সাজাবেন অবশ্যই বেলি ফুল দিয়ে। পরিবারের সঙ্গেই পুরো সময় তিনি পার করবেন। সাজ তো হলো! এবার রান্না? মম বললেন, ‘যেহেতু অনেক গরম থাকবে, তাই নিজের বানানো রেসিপিতে হরেক রকমের জুস তৈরি করব।’

বিদ্যা সিনহা মিম ছোট ও বড় পর্দার প্রিয় মুখ। পয়লা বৈশাখে কী করবেন—জানতে চাইলে একটু হেসে বললেন, ‘অনেক পরিকল্পনা, তবে জানি না কীভাবে শুরু করব। অন্য সময় অবসরে বাইরে বেড়াতে গেলে ওয়েস্টার্ন পোশাক বেশি পরা হয়। কিন্তু বৈশাখে অবশ্যই শাড়ি পরব। শাড়ি ও সাজ দুটোই হবে অনেক জাঁকজমকপূর্ণ। পুরোদমে বাঙালি কন্যা বেশে নিজেকে সাজিয়ে তুলব। বৈশাখ বাঙালির হূদয়ের উত্সব। উত্সবটা যেমন রঙিন, ঠিক তেমনই বর্ণিলভাবে নিজেকে রাঙাতে চাই। সকালে পুরো সময় কাটবে মা-বাবা আর বোনের সঙ্গে।’ বিশেষ দিনটিতে মায়ের রান্না করা দেশি খাবারই খাবেন বলে জানিয়েছেন মিম। এ ছাড়া বিকেলে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা আর ঘুরে-বেড়ানো তো হবেই।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি