,

খালেদা জিয়াকে ইনু কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া এখনো শোধরাননি। বৈধ সরকারকে অবৈধ বলছেন। জঙ্গিবাদীদের সঙ্গও ত্যাগ করেননি। আপনি যদি এই পথ পরিহার না করেন তাহলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন।’

আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই দিনব্যাপী শিশুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ইনু এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু অভিযোগ করেন, পাকিস্তানিরা একবার বাঙালিদের পাকিস্তানি বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আবার ’৭৫ সালের পর জেনারেল জিয়াসহ অন্য সামরিক শাসক এবং সাম্প্রতিক সময়ে খালেদা জিয়া বাংলাদেশের নাম পাল্টানোর চেষ্টা করছেন, ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন।

জাতীয় সংসদে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সরকারি দল সমালোচনা করে নিজেদের দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে—বিএনপি নেতাদের এ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সঠিক ইতিহাস তুলে ধরার জন্য জাতীয় সংসদ নেতৃত্ব দিচ্ছে। সঠিক ইতিহাস, সঠিক তথ্য দেশবাসীর০ মনে তুলে ধরার ক্ষেত্রে জাতীয় সংসদের একশত ভাগ অধিকার আছে।

মন্ত্রী বলেন, ‘আমরা যত সঠিক ইতিহাস তুলে ধরব খালেদা জিয়া তত নাখোশ হতে থাকবেন। কারণ, উনি মিথ্যার ওপরে দাঁড়িয়ে আছেন।’

খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনি আস্তাকুঁড়ে বসে ইতিহাস নিয়ে যত ঘাঁটাঘঁটি করবেন, তত দুর্গন্ধ ছড়াবে।’

অনুষ্ঠানে জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান, সরকারি কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা ও জেলা তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি