,

৪২ আসনেই জিতবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ‘আগে ভাবতাম, আমরা ৩৫ সিটে জিতব। এখন দেখছি, আমরা সব আসনেই (৪২) জিততে চলেছি।’

আজ শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে তৃণমূল আয়োজিত এক নির্বাচনী সমাবেশে মমতা ব্যাণার্জী এসব কথা বলেন।

মমতা ব্যাণার্জী বলেন, ‘এবার বিজেপিকে একটি ভোটও নয়, ভোট নয় দুর্নীতিগ্রস্ত কংগ্রেসকে। ভোট দেবেন না বাংলাকে শেষ করে দেওয়া সিপিএমকেও।’

মমতা বলেন, বিজেপিকে ভোট দেওয়া মানে দাঙ্গা টেনে আনা। কংগ্রেসকে ভোট দেওয়া মানে দেশটাকে বিক্রি করে দেওয়া। কংগ্রেস দুর্নীতি করেছে, দ্রব্যমূল্য বাড়িয়েছে, দেশকে বিক্রি করতে চাইছে। আর সিপিএমকে ভোট নয়, ওরা বাংলাকে শেষ করে দিয়ে গেছে। তিনি বলেন, ‘সিপিএম সাপের মুখে চুমো খায়, আবার ব্যাঙের মুখেও চুমো খায়। সিপিএমের নেতাদের আমি ইচ্ছে করলে জেলে পুরে দিতে পারতাম, কিন্তু তা করিনি। আমরা ওই রাজনীতিতে বিশ্বাসী নই।’

মমতা ব্যাণার্জী বলেন, ‘সারা ভারতে যদি একটিও মানুষের দল থেকে থাকে, তা হলো তৃণমূল কংগ্রেস। ভোট দেবেন এখানে, জোড়া ফুল ফুটবে দিল্লিতে।’

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, ‘আগে নির্বাচনে জিতে আসুন। সরকার গড়ার জায়গায় আসুন। তা না করে আগেই যেন প্রধানমন্ত্রী হয়ে গেছেন।’ তিনি বলেন, বিজেপি মানুষের জন্য কাজ করে না, নাটক করে। কংগ্রেসও তাই করে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর