শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় নামছে ‘ডিজিটাল বাস’

ইন্টারনেট সুবিধা নিয়ে ঢাকার রাস্তায় নামছে বিআরটিসি বাস। ওয়াই-ফাই সুবিধা-সংবলিত বিআরটিসির ১০টি বাস আজ বৃহস্পতিবার থেকে রাজধানীতে চলাচল করবে। একটি বাসে অন্তত ৪০ জন যাত্রী স্মার্ট ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে বাসগুলো চলাচল করবে।



ডিএমপি নিউজের এক খবরে বলা হয়েছে, ভেহিক্যাল ট্র্যাকিং প্রযুক্তি নিয়ন্ত্রিত নতুন ধরনের বাসের নাম দেওয়া হয়েছে ‘ডিজিটাল বাস’। বাসটি কখন কোথায় অবস্থান করছে, যাত্রীরা তা ঘরে বসেই জানতে পারবেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বিকেলে ফার্মগেট মোড়ে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করবেন।



খবরে বলা হয়, প্রথম দফায় ওয়াই-ফাই সুবিধা-সংবলিত ১০টি বাস নামানো হলেও পর্যায়ক্রমে বিআরটিসির আরও বাসে এই প্রযুক্তি বসানো হবে। প্রতিটি বাসে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের চারটি থ্রিজি ওয়াই-ফাই রাউটার থাকবে।

খবরে আরও বলা হয়, বিআরটিসির ডিজিটাল বাস ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও যাত্রীদের ইন্টারনেট ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। বর্তমানে মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় ১০ শতাংশ স্মার্ট ডিভাইস ব্যবহার করেন। বিষয়টি মাথায় রেখেই বাসে ওয়াই-ফাই যুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান