,

শাহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া ভাট!

বলিউডের অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধতে পারেন হালের আলোচিত অভিনেত্রী আলিয়া ভাট। নির্মাতা বিকাশ বেহেল তাঁর পরবর্তী ছবি ‘শানদার’-এ শাহিদের বিপরীতে আলিয়াকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি আলিয়া। 

এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমি এখনই এ ব্যাপারে কিছু বলতে চাই না। সময় হলেই এ ব্যাপারে মুখ খুলব।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

এদিকে ছবিটিতে আলিয়ার অভিনয় প্রসঙ্গে নির্মাতা বিকাশ বলেন, ‘ছবিটিতে শাহিদের অন্তর্ভুক্তি চূড়ান্ত করেছি আমরা। আলিয়াকেও নিতে চাচ্ছি। কিন্তু এখনো ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। তাই নায়িকা নিয়ে এখনই কথা বলার সময় আসেনি।’ 

অবশ্য ছবিটিতে অভিনয়ের জন্য আলিয়াকে প্রস্তাব দিয়েছেন কি না তা নিশ্চিত করেননি বিকাশ। চলতি বছরের আগস্ট মাসে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বিকাশের।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর