,

বাংলাদেশ দলের বোলিং উপদেষ্টা হচ্ছেন ওয়াসিম আকরাম

wasimবাংলাদেশ জাতীয় দলের বোলিং উপদেষ্টা হতে পারেন পাকিস্তানের কিংবদন্তী বোলার ওয়াসিম আকরাম। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের একটি বেসকরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এমন আগ্রহের কথা জানান তিনি।

একই অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান আকরাম খান। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, ওয়াসিম আকরাম বাংলাদেশ জাতীয় দলের বোলিং উপদেষ্টার দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি চায় তাহলে আকরাম এদেশের বোলিং উপদেষ্টার দায়িত্ব নিতে প্রস্তুত।

ওয়াসিম আকরাম বাংলাদেশের বোলিং উপদেষ্টা হচ্ছেন কিনা তা নির্ভর করছে বিসিবি সভাপতির সম্মতির ওপর। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এখন দুবাইয়ে রয়েছেন। বিশ্বকাপ শেষ করে ৭ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)’র বোর্ড মিটিংয়ে অংশ নিতে পাঁচ দিনের সফরে দুবাই যান পাপন।

জানা গেছে, আগামী ১৩ বা ১৪ এপ্রিল দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে বোর্ড পরিচালকদের নিয়ে বোর্ড মিটিংয়ে বসবেন। বোর্ড মিটিংয়েই চূড়ান্ত হবে ওয়াসিম আকরামের বিষয়টি।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর