,

আধুনিক সুদর্শন মসজিদ কমপ্লেক্স নির্মানের জন্য সকলের অংশগ্রহন মূলক ভূমিকা রাখতে হবে – জেলা প্রশাসক

news-image

imagesপ্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া জেলার কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্প্রসারিত ভবনের নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। 


মঙ্গলবার সকালে মসজিদ রোডস্থ (বড় মসজিদের পুরাতন ভবন) এর উত্তর পাশে নতুন এই ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোসাররফ হোসেন ,পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। 


এ উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র মোহাদ্দেছ মুফতি মুহাম্মদ মোবারকুল্লাহ,  মোনাজাতে অংশ গ্রহন করেন বড় মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ বেলায়েতুল্লাহ, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য হারুন-অর রশিদ হিরু, আশিকুল ইসলাম, এড. লোকমান হোসেন, মোঃ শাহ আলম, কমরেড নজরুল ইসলাম, আলহাজ আবুল ফয়েজ প্রমুখ সহ শহরের গন্যমান্য ব্যক্তি বর্গ। 


এসময় জেলা প্রশাসক ড. মোশাররফ হোসেন বলেন আল্লাহ তায়ালার প্রবিত্র ঘর মসজিদ। জেলার কেন্দ্রীয় এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে প্রচুর মুসল্লি সমবেত হন। শুক্রবার সহ অন্যান্য পবিত্র দিনে এখানে মুসল্লিদের স্থান সংকুলান হয় না। তাই এর সম্প্রসারণ একটি সময় উপযোগী পদক্ষেপ। তিনি ভবিষ্যত জন সংখ্যার বৃদ্ধির কথা মাথায় রেখে একটি আধুনিক ও সুদর্শন কম্প্লেক্স নির্মানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।


মেয়র হেলাল উদ্দিন বলেন, আমাদের প্রিয় ও পবিত্র স্থান এই মসজিদ কমপ্লেক্স নির্মানের জন্য মসজিদ কমিটির নিজেস্ব অর্থায়নের পাশাপাশি সমাজের হৃদয়বান ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। উল্লেখ্য সম্প্রসারিত ভবন নির্মানের পর বর্তমান পুরাতন ভবন ভেঙ্গে নতুন করে নির্মান করা হবে।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন