,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Road Acকুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে সিএনজি চালিত অটোরিকশা-ভ্যান মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় ভ্যানচালক নিহত হয়েছেন। 

এতে অটোরিকশা চালক মনির হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন। 

সোমবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই মহাসড়কের অন্তত দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। 

হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাহেদ নূর  জানান, ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী সিএনজি অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান। 



দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজির চালককে এলাকাবাসী উদ্ধার করে জেলা সদর হাসাপাতালে ভর্তি করেছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা