,

দল জেতায় লঙ্কান সমর্থকের মৃত্যু!

প্রিয় দলের ব্যর্থতায় আবেগের আতিশয্যে সমর্থকেরা নানা কাণ্ড করে বসেন। তবে তা শেষ পর্যন্ত মৃত্যুতে শেষ হবে, এমন দৃশ্য নিশ্চয় কেউ কল্পনাও করেননি। কিন্তু সেটিই ঘটেছে শ্রীলঙ্কার এক সমর্থকের ক্ষেত্রে। দলের শিরোপা জয়ের পর হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এস পি কুমারা নামের এক সমর্থক।



ভাবছেন, জয়ের আনন্দ বুঝি সইতে পারল না বেচারা! আসল ঘটনা তা নয়। দল হারলেই বরং তাঁর ভালো হতো! হয়েছে কী, শ্রীলঙ্কার ওই ফলবিক্রেতা ফাইনালের আগে গাম্পা শহরের এক বাজিকরের সঙ্গে ২৩ হাজার টাকা বাজি ধরেছিলেন। বাজি ধরেছিলেন এই বলে, শ্রীলঙ্কা গত তিন ফাইনালের (ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ) মতো এবারও ‘চোক’ করবে এবং ভারতের বিপক্ষে হারবে। কিন্তু ম্যাচের ফল হয়েছে উল্টো। দুর্দান্ত জয়ে শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘যখন শ্রীলঙ্কা জেতে, সে এটি বিশ্বাসই করতে পারেনি।’



২০১২ সালে অনুষ্ঠিত ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ৮৫ হাজার টাকা বাজি ধরেছিলেন কুমারা। সে সময় অবশ্য দলের পক্ষেই ধরেছিলেন। কিন্তু সাঙ্গাকারা-জয়াবর্ধনেরা পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলকে জেতাতে। বারবার বাজিতে হারার যাতনা (নাকি আর্থিক ক্ষতি) আর সইতে পারলেন না বেচারা কুমারা? 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর