মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টির সেরা বোলার সালমা

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছেলেরা বলার মতো সাফল্য না পেলেও মেয়েরা এ ক্ষেত্রে বেশ এগিয়ে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের সাফল্য তো ছিলই; এ তালিকায় নতুন যোগ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুনের সাফল্য। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের মধ্যে এক নম্বরে উঠে এসেছেন সালমা।



সালমার মোট পয়েন্ট ৬৫০। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার প্রাবোধানির পয়েন্ট ৬৪৯। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের মোরনা নিলসেন, তাঁর পয়েন্ট ৬৪৫। এ ছাড়া মেয়েদের টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে সালমার অবস্থান তিনে।



গত শনিবার সকালে জুরি বোর্ডের সভায় সেরা খেলোয়াড় ছাড়াও এই টুর্নামেন্টে পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন দল থেকে খেলোয়াড় বেছে নিয়ে পুরুষ ও মহিলা বিভাগের সেরা দল নির্বাচন করা হয়েছে। ওই দল দুটি ঘোষণা করা হয়েছে আজ। পুরুষ বিভাগে বাংলাদেশের কোনো খেলোয়াড় ঠাঁই না পেলেও মহিলা বিভাগের সেরা দলে ঠাঁই পেয়েছেন সালমা।



খেলোয়াড় নির্বাচন করেছে ছয় সদস্যের এক জুরি বোর্ড। এতে ছিলেন আইসিসির ম্যাচ রেফারি ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড বুন, সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন, পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার ইয়ান বিশপ, দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারাইস ইরাসমাস এবং প্রথম আলো’র ক্রীড়া সম্পাদক উত্পল শুভ্র।

পুরুষ দল:

রোহিত শর্মা (ভারত), স্টেফেন মাইবার্গ (হল্যান্ড), বিরাট কোহলি (ভারত), জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ও দ্বাদশ খেলোয়াড় ক্রিসমার সান্টোকি (ওয়েস্ট ইন্ডিজ)।

মহিলা দল:

সুজি বেটস (নিউজিল্যান্ড), চার্লোট এডওয়ার্ডস (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সারাহ টেইলর (ইংল্যান্ড), স্ট্যাফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), ডেনড্রা ডোটিন (ওয়েস্ট ইন্ডিজ), এলিস পেরি (অস্ট্রেলিয়া), নাটালি সাইভার (ইংল্যান্ড), সালমা খাতুন (বাংলাদেশ), পুনম যাদব (ভারত), আনিয়া শ্রাবসোল (ইংল্যান্ড) ও দ্বাদশ খেলোয়াড় সাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা