,

আরও স্পষ্ট সংকেত পেয়েছে অস্ট্রেলীয় জাহাজ

 

মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের ব্যাপারে এ পর্যন্ত সবচেয়ে বেশি স্পষ্ট ও  গুরুত্বপূর্ণ সংকেত পেয়েছে অস্ট্রেলিয়ার আরেকটি জাহাজ। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দুই ঘণ্টার মধ্যে দুবার তারা এ ধরনের সংকেত পেয়েছে। তবে এ ব্যাপারে নিশ্চিত হতে আরও অনুসন্ধান চালাতে হবে।

অস্ট্রেলীয় অনুসন্ধানী দলের প্রধান অংগাস হিউস্টন বলেন, গত শনিবার চীনের জাহাজ সংকেত পায়। তবে এ পর্যন্ত যত সংকেত পাওয়া গেছে, তার মধ্যে আজকের পাওয়া সংকেতগুলো সবচেয়ে বেশি স্পষ্ট ও গুরুত্বপূর্ণ। তবে বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান সম্পর্কে কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হিউস্টন আরও জানান, নিখোঁজ উড়োজাহাজের তথ্য এবং ককপিটের কণ্ঠস্বর রেকর্ডারের (ব্ল্যাকবক্স) খোঁজে সাগরের তলদেশে বিশেষ যন্ত্র স্থাপন করে পানির নিচে তরঙ্গ পাঠিয়ে এসব সংকেত পাওয়া গেছে।

গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়ার বিমান এমএইচ৩৭০। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের কোনো ধ্বংসাবশেষ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

গত শনিবার মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজের সম্ভাব্য ধ্বংসাবশেষের ব্যাপারে চীনা একটি জাহাজ দুবার সংকেত পায়। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট অঞ্চলে গতকাল রোববার কয়েকটি উড়োজাহাজ ও জাহাজ পাঠায় অস্ট্রেলিয়া। আজ দুই ঘণ্টার মধ্যে দুবার গুরুত্বপূর্ণ সংকেত মিলেছে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর