,

রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে হাইকোর্টের রুল শিক্ষার্থীদের ওপর কোন কর্তৃত্ব বলে গুলি?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ২ ফেব্রুয়ারি আন্দোলনরত ‘সাধারণ শিক্ষার্থীদের’ ওপর গুলি ছোড়ার ঘটনায় পুলিশ রেগুলেশন অ্যাক্টের ১৫৬ ও ১৫৭ ধারা অনুসারে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের করা প্রতিবেদন সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে রুলসহ এ নির্দেশ দেন।

একই সঙ্গে ২ ফেব্রুয়ারি আন্দোলনরত ‘সাধারণ শিক্ষার্থীদের’ ওপর কোন কর্তৃত্ব বলে পুলিশ গুলি ছুড়েছে তার কারণ রুলে জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ও মতিহার থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ ফেব্রুয়ারি আন্দোলনরত ‘সাধারণ শিক্ষার্থীদের’ ওপর গুলি চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৮ ফেব্রুয়ারি রিট করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিক উল্লাহ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদসহ ১৪ জন বিশিষ্ট নাগরিক রিট আবেদনকারী।

আদালতে রিটের পক্ষে আজ শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস ও জ্যোতির্ময় বড়ুয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর