,

একমঞ্চে আইয়ুব বাচ্চু, কৈলাশ খের ও আলী আজমত

ঢাকার আর্মি স্টেডিয়ামে ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দেশের শিল্পীদের আয়োজনে ট্রাইনেশন মিউজিক ফেস্ট ২০১৪। সেদিন আর্মি স্টেডিয়ামের মঞ্চে গাইবেন বাংলাদেশের রক লিজেন্ডখ্যাত আইয়ুব বাচ্চু, ভারতের সুফি ও ফোক গানের শিল্পী কৈলাশ খের এবং পাকিস্তানের সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমত। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। তবে গেট খুলে দেওয়া হবে বেলা তিনটায়।  



গ্রামীণফোন সূত্রে জানা গেছে, স্টার গ্রাহকদের জন্যই তাদের এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি যেন উপভোগ্য হয় তার সর্বাত্মক চেষ্টা থাকবে। অনুষ্ঠানে অংশ নিতে ১০ এপ্রিল ঢাকায় আসবেন কৈলাশ খের ও আলী আজমত।



বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে ‘ট্রাইনেশন মিউজিক ফেস্ট’ অনুষ্ঠানের আয়োজন করেছিল গ্রামীণফোন। স্টার গ্রাহকদের জন্য আয়োজিত সেই অনুষ্ঠান দারুণ সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় আবারও ট্রাইনেশন মিউজিক ফেস্ট-এর আয়োজন করেছে গ্রামীণফোন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর