,

চকরিয়ায় ৮ বস্তা স্বর্ণ উদ্ধার, আটক ৩

goldচকরিয়ায় যৌথ অভিযানে আট বস্তা স্বর্ণের বার উদ্ধার হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে চকরিয়ার থানার পার্শ্ববর্তী একটি বাড়িতে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান চালায়। এ সময় ছোট বড় মিলে প্যাকেট মোড়ানো অবস্থায় আটটি বস্তা অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণগুলো চকরিয়া থানা হেফাজতে রয়েছে এবং পরিমাণ নির্ণয়ের কাজ চলছে বলে তিনি জানান।

১৭ বিজিবি কমাণ্ডার লে. কর্ণেল সাইফুল ইসলাম ও চকরিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফরহাদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

রিপোর্ট লেখাকালে আটক তিনজন থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। 

এ জাতীয় আরও খবর

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি