,

মহিলা ভাইস চেয়ারম্যান নিশাতকে আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকস কমকর্তার ফুলেল শুভেচ্ছা

সর্বোচ্চ ভোটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সুইড ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকস কমকর্তা অষ্ট্রেলিয়ান উন্নয়ন ও সমাজকর্মী রোজার উইলিয়মস । বাংলাদেশের বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সফরের অংশ হিসেবে  রোববার সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করতে আসেন। এসময় তিনি সুইড ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক এবং এই স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত সর্বোচ্চ ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে জানতে পেরে আনন্দিত হন এবং নিশাতকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যেন্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন,সুইড ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার। উল্লেখ্য, এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেন। আইন পেশায় যোগ দেয়ায় তিনি শিক্ষকতা থেকে বিদেয় নেন। বর্তমানে তিনি প্রতিবন্ধীদের সেবায় নিয়োজিত সংগঠন সুইড ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের