শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টির ‘শতাব্দীসেরা বল’

টি-টোয়েন্টি ক্রিকেটে অসহায় এক ভূমিকাতেই বেশি দেখা যায় বোলারদের। চার-ছক্কার ছড়াছড়িতে বোলারদের কথা খুব বেশি স্মরণেও থাকে না বেশির ভাগ সময়। তবে গতকাল রবিচন্দ্রন অশ্বিন এমন এক ডেলিভারি উপহার দিলেন, যেটার কথা হয়তো দীর্ঘদিনই মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের। অ্যাডাম গিলক্রিস্ট তো অশ্বিনের এই ‘ক্যারম বল’কে অভিহিত করলেন টি-টোয়েন্টির ‘শতাব্দীসেরা বল’ হিসেবে।



সত্যিই, ব্যাটসম্যানকে হতভম্ব করে দেওয়ার মতো একটা বলই কাল বেরিয়েছিল অশ্বিনের হাত থেকে। কিছু বুঝেই উঠতে পারেননি এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলা। যখন বুঝতে পারলেন, ততক্ষণে বল আঘাত হেনেছে অফ স্টাম্পে।



‘শতাব্দীর সেরা ডেলিভারি’ হিসেবে বিবেচনা করা হয় শেন ওয়ার্নের ১৯৯৩ সালের সেই বিখ্যাত বলটিকে। ওয়ার্নের দুর্দান্ত লেগস্পিনে বোল্ড হয়ে ফিরে গিয়েছিলেন মাইক গ্যাটিং। গতকাল অশ্বিনের ‘ক্যারম বল’টিও একরাশ বিস্ময়ই উপহার দিয়েছে ক্রিকেটবিশ্বকে। বল পড়েছিল লেগ স্ট্যাম্পের বাইরে। এরপর অনেকখানি ঘুরে আঘাত হেনেছিল অফ স্টাম্পে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এমন দুর্দান্ত বল আর কখনোই দেখা যায়নি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান