,

রাবিতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ কর্মী নিহত

cxvরাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। রুস্তম আলী আকন্দ নামের ওই ছাত্রলীগ কর্মী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শুক্রবার দুপুর সোয়া একটার দিকে শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, শুক্রবার দুপুর সোয়া একটার দিকে হলের ২৩০ নম্বর রুস্তম আলীর কক্ষে এ ঘটনা ঘটে। একটা গুলির শব্দ পাওয়ার পর আহত রুস্তমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
রুস্তম হল কমিটির সাবেক যুগ্মসম্পাদক। 
নাম প্রকাশে অনিচ্ছুক রুস্তমের এক বন্ধু জানান, কয়েকদিন পর ছাত্রলীগের সোহরাওয়ার্দী হল কমিটি হওয়ার কথা। রুস্তম সভাপতি প্রার্থী। এ নিয়ে দ্বন্দ্বের কারণে তাকে গুলি করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই