,

দুই সুপারস্টার একই ফ্রেমে

hgfঅভিনেতা ও পরিচালক মাহফুজ আহমেদের নির্দেশনায় ম্যাকবেরি চকোলেটের বিজ্ঞাপনে জুটিবদ্ধ হলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নকশিকাঁথার ব্যানারে গতকাল বৃহস্পতিবার বনানীতে এই বিজ্ঞাপনের কাজ করেন তারা। এর আগে মাহফুজ আহমেদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন সাকিব আল হাসান। তবে মিম মাহফুজ আহমেদের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছিলেন, নাম ‘শেষের কবিতার পরের কবিতা’। সাকিব কিংবা মিম দুজনেরই মাহফুজ আহমেদের নির্দেশনায় নতুন বিজ্ঞাপনটি তাদের দ্বিতীয় কাজ। সাকিব ও মিম প্রসঙ্গে নির্মাতা মাহফুজ আহমেদ বলেন, ‘সাকিব আল হাসান আমার নতুন বিজ্ঞাপনটিতে অসাধারণ পারফরমেন্স করেছেন। যেভাবে আমরা সহযোগিতা চেয়েছি সেভাবেই সহযোগিতা করে বিজ্ঞাপনটিতে নিজের নতুন লুক আনার চেষ্টা করেছেন। অন্যদিকে মিমও ঠিক তাই।’ সাকিব আল হাসান বলেন, ‘নতুন বিজ্ঞাপনটিতে কাজ করে সত্যিই ভীষণ ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’ বিদ্যা সিনহা মিম বলেন, ‘মাহফুজ আমার প্রিয় একজন অভিনেতা, সেই সঙ্গে নির্মাতাও। তার নির্দেশনায় কাজ করেছি অনেকদিন পর। নতুন বিজ্ঞাপনটি বিজ্ঞাপনের জগতে নতুন পরিবর্তন আনবে এমনটাই আশা আমার।’ ম্যাকবেরি চকোলেটের নতুন বিজ্ঞাপনটি চলতি মাসেই বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর