,

দ্রুত বিচার (সংশোধন) বিল-২০১৪ পাস

দ্রুত বিচার আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর বিধান করে আজ বৃহস্পতিবার সংসদে দ্রুত বিচার (সংশোধন) বিল-২০১৪ পাস করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের প্রস্তাব করেন।

এর আগে গতকাল বুধবার এ বিলের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়।

গত ৩০ মার্চ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি উত্থাপন করেন।

বিলে বিদ্যমান আইনটি চলতি বছরের ৮ এপ্রিল থেকে ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত বলবত্ রাখার বিধান করা হয়েছে।

২০০২ সালে দুই বছরের জন্য এ আইনটি প্রথম পাস করা হয়। এরপর ২০০৪ ও ২০০৬ সালে দুই বছর করে এবং সর্বশেষ ২০১২ সালে এর মেয়াদ দুই বছর করে বাড়ানো হয়।

এ বিল পাসের মাধ্যমে এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। বাসস

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে