,

বিসিএস বাংলা প্রথম ও দ্বিতীয়পত্রে তিশা-মারজুক

পয়লা বৈশাখ উপলক্ষে এক ঘণ্টার নাটক ‘বিসিএস বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র’ নির্মাণ করেছেন মাসুদ সেজান। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন তিশা ও মারজুক রাসেল।



উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। ভিনদেশি সংস্কৃতির প্রভাবে তরুণ প্রজন্ম যে বাংলা ভাষা ও নিজের দেশের সংস্কৃতিকে ভুলে যেতে বসেছে তাই তুলে ধরা হয়েছে নাটকটির গল্পে। এখানে মারজুক রাসেলকে একজন রক স্টারের ভূমিকায় দেখা যাবে। আর তিশা অভিনয় করছেন রবীন্দ্রপ্রেমী সংস্কৃতিমনা এক তরুণীর চরিত্রে।



নাটকের কাহিনিতে দেখা যাবে, তিশার প্রেমে পড়েন মারজুক রাসেল। কিন্তু তিশা ভিনদেশি সংস্কৃতি লালন করা কারো সঙ্গে প্রেম করতে রাজি হন না। শেষ পর্যন্ত মারজুক রাসেল নিজেকে বাংলা সংস্কৃতির প্রেমিক হিসেবে উপস্থাপন করার জন্য নানা ধরনের উদ্ভট কাণ্ড ঘটান।‘বিসিএস বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র’ নাটকের দৃশ্য



নাটক প্রসঙ্গে তিশা বলেন, ‘সেজান ভাইয়ের নাটক মানেই মেসেজ নির্ভর নাটক। এ নাটকের মাধ্যমে তিনি তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবার মাঝে বাঙালি চেতনাকে তুলে ধরতে চেয়েছেন। এ নাটকে আমি একজন সংস্কৃতিমনা তরুণীর চরিত্রে অভিনয় করছি। নাটকে অভিনয় করে আমার বেশ ভালো লাগছে। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে।’



মারজুক রাসেল বলেন, ‘আমার চরিত্রটা ভিন্নধর্মী। যাঁরা দেখবেন তাঁদের চৈতন্যোদয় হবে। যাঁরা নানান ব্যস্ততায় বা তথ্যের অভাবে দেখতে পারবেন না তারা লোকমুখে শুনে দেখতে আগ্রহী হবেন।’



পরিচালক মাসুদ সেজান বলেন, ‘আমাদের বাঙালি চেতনা ও সংস্কৃতিকে খুবই সহজ একটি গল্পের মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করেছি।’



তিশা ও মারজুক রাসেল ছাড়াও ‘বিসিএস বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র’ নাটকে আরো অভিনয় করেছেন, তারিক স্বপন, মিলন ভট্ট প্রমুখ। নাটকটি পহেলা বৈশাখে বাংলাভিশন টিভি চ্যানেলে রাত নয়টায় প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি